নরসিংদীতে ইয়াবা ও ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ইয়াবা ও ফেনসিডিল সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে নরসিংদী সদর মডেল থানাধীন বিলাসদীস্থ আল্লাহ চত্বর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- (১) অরুনা বিশ্বাস (৩৮), স্বামীমৃত-শহীদুল্লাহ (বর্তমান স্বামী-শাহজালাল ওরফে সাহা), (২) শাহজালাল ওরফে সাহা (৪৩),পিতামৃত-মন্টু মিয়া, উভয় সাং-পশ্চিম কান্দাপাড়া, বানিয়াছল (ভাসমান), থানা ও জেলা-নরসিংদী। তারা উভয় সম্পর্কে স্বামী স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার (পিপিএম) জানান, গ্রেফতারকৃত স্বামী স্ত্রী দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায়, এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নরসিংদী সদর থানার বিলাসদী আল্লাহ চত্বর এলাকা হতে তাদের গ্রেফতার করেন।
এসময় তাদের দখল হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অরুনার বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টা মাদক মামলা ও তার স্বামী শাহজালাল ওরফে সাহার বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা