নরসিংদীতে ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু করলেন মেয়র
১৩ মে ২০২০, ০৭:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে চলমান মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই ডেঙ্গু মশা নিয়ে উদ্বিগ্ন নরসিংদী পৌরবাসী। এই অবস্থায় দ্রুত কার্যকরী পদক্ষেপ হিসেবে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম শুরু করেছেন নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল। বুধবার (১৩ মে) দুপুর পৌর এলাকার তরোয়া, বাসাইল, ভাগদী মহল্লায় মশা মারতে পিকআপে করে ফগার মেশিন নিয়ে মশার ওষুধ স্প্রে করেন মেয়র নিজেই।
এসময় পৌর মেয়র কামরুজ্জামান জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু মশা ও লার্ভা ধ্বংস করতে একটি পিকআপ ভ্যানে করে বড় একটি ফগার মেশিন এবং স্প্রেম্যানের মাধ্যমে আরো ৫ টি ফগার মেশিন দিয়ে নরসিংদী পৌর এলাকার বিভিন্ন মহল্লায় মশা নিধন কার্যক্রম চালু হয়েছে। এতে প্রতিদিন গড়ে ৫০ লিটার ওষুধ স্প্রে করা হবে। মশকনিধন কার্যক্রমকে গতিশীল করতে পিকআপে করে ওষুধ স্প্রে কার্যক্রম নরসিংদী পৌরসভায় নতুন সংযোজন। এতে একদিনে বেশ কয়েকটি মহল্লায় ওষুধ স্প্রে করা সম্ভব। ইতিপূর্বে একজন স্প্রেম্যান একটি ফগার মেশিন দিয়ে একটি মহল্লা কাভার করতে এক সপ্তাহ লেগে যেতো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা