নরসিংদীতে ২৪তম বিসিএস ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ
২০ মে ২০২০, ০৮:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
তৌহিদুর রহমান:
বাংলাদেশ সিভিল সার্ভিস ২৪তম ব্যাচ ফোরামের উদ্যোগে নরসিংদীতে সুবিধা বঞ্চিত মুচি, ঋষি, শীল ও মাঝিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪তম বিসিএস ফোরামের সভাপতি নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বুধবার (২০ মে) নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম প্রাঙ্গনে ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, নরসিংদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, নরসিংদী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুব্রত সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মোহাম্মদ শফিউর রহমান, বেলাল হোসাইন, শাহেদ আহমেদসহ নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকতাবৃন্দ।
২৪তম বিসিএস ফোরামের সভাপতি নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। সেই সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা