আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী হাসপাতালে ভর্তি
২০ জুন ২০২০, ১০:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় আলেম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরীকে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপেও ভুগছেন। রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান আল্লামা জাফরীর মেয়ের জামাতা মো. মাসুদ। তার করোনা টেস্টের জন্যে সেম্পল দেওয়ার পর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।
আল্লামা কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া বেসরকারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও তিনি। নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক। আন্তর্জাতিক ইসলামি সংস্থা রাবেতা আলমে ইসলামীর অন্যতম সদস্য। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান করছেন।
তার জামাতা মো. মাসুদ আল্লামা জাফরীর সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আল্লামা জাফরীকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা