নরসিংদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
২৪ জুন ২০২০, ১২:৩৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করেন।
এছাড়া নরসিংদী শহরে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছেন শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামান। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তিনি এসব বিতরণ করেন।
নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ও সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হাসান, জেলা ছাত্রলীগের আহ্বায়ক হাসিবুল হাসান মিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা