নরসিংদীর ঘোড়াদিয়ায় করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু
২৮ জুন ২০২০, ১২:২৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা আক্রান্ত হয়ে জাহেদা বেগম (৫১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টায় শহরতলীর ঘোড়াদিয়াস্থ (সংগীতা মোড়) বাসায় তিনি মারা যান। জাহেদা বেগম ঘোড়াদিয়া গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী।
করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে জানান, জাহেদা বেগম এর করোনা উপসর্গ দেখা দিলে গত ১৮ জুন তিনি কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করান। ২১ জুন প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বিগত ১০/১২ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ তার মৃত্যুর খবর করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক মোহাম্মদ শাহ আলম মিয়াকে অবগত করেন। সন্ধ্যায় মোহাম্মদ শাহ আলম মিয়ার নেতৃত্বে কুইক রেসপন্স টিম স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নরসিংদী জেলায় এ পর্যন্ত (২৭ জুন) করোনা পজিটিভ ১ হাজার ৩ শত ৪১ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩০ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা