তালিকাভুক্তির দাবীতে নরসিংদীতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন
৩০ জুন ২০২০, ০৭:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
এস. এম আরিফুল হাসান:
অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবীতে সারাদেশের ন্যায় নরসিংদীতেও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষানবীশ আইনজীবীরা। মঙ্গলবার (৩০জুন) ২০১৭ ও ২০২০ সালে বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডভোকেটশীপ তালিকাভূক্তি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা নরসিংদী প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এই কর্মসূচী পালন করে।
কর্মসূচীতে তাদেরকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী করেন। কর্মসূচীতে বক্তব্যে শিক্ষানবীশ আইনজীবী শামীম হাসান বলেন, আমরা যারা ২০১৭ সালে এমসিকিউ পাশ করেছি তাদের তিন বছর পার হয়ে গেছে। আর যারা ২০২০ সালে পাশ করেছি তাদের চার মাস অতিবাহিত হয়ে গেছে। বর্তমানে করোনার কারণে আমাদের লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বছরের পর বছর আমরা ভোগান্তির স্বীকার হচ্ছি। আমাদের আয় রোজগার না থাকায় আর্থিক সংকটের কারণে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাবন করছি। যেহেতু এটা কোন সরকারী চাকুরী নয়, ফলে সনদ প্রদান করলে সরকারের কোন ক্ষতি নেই। এমতাবস্থায় আমাদের সনদ প্রদানের জন্য আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী করছি।
কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আক্রাম হোসেন সেলিম, মোঃ রিপন ইসলাম, এস, এম শরীফ, নাছরিন আক্তার, কাজী শিশির আহমেদে, মোঃ সাদেকুর রহমান, এস. এম আরিফুল হাসান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা