নরসিংদীতে গুলিভর্তি রিভলবারসহ ১১ মামলার আসামী গ্রেপ্তার
২১ জুলাই ২০২০, ০৬:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গুলিভর্তি রিভলবারসহ বিল্লাল (২৮) ওরফে চোরা বিল্লাল, মিশরী বিল্লাল, টাইগার বিল্লাল নামে ১১ মামলার এক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শহরের চৌয়ালা তালতলাস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বিল্লাল নরসিংদী শহরের চৌয়ালা তালতলা এলাকার বারেক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন, উপ পরিদর্শক এম নঈমুল ইসলাম মোস্তাক ও মেহেদী হাসান এবং সহকারী উপ পরিদর্শক দীপক কুমার সরকার ও আল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ১১ মামলার আসামী বিল্লাল ওরফে টাইগার বিল্লালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়ীর স্টীলের আলমারির নিচ হতে ৬ রাউন্ড গুলি লোডকৃত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিল্লাল নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশের জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে একটি অস্ত্র মামলা, একটি ডাবল মার্ডার মামলা, পাঁচটি মাদক মামলা, দুটি ডাকাতি মামলা একটি পুলিশ অ্যাসাল্ট মামলা ও একটি অন্যান্য মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা