নরসিংদীতে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সহায়তা

২৪ জুলাই ২০২০, ১২:০০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম


নরসিংদীতে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক: 
 
নরসিংদীতে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদীর সভাপতি  সৈয়দা ফারহানা কাউনাইন।
 
এসময় নারীদের কল্যাণে ও নারী নির্যাতন রোধে বর্তমান সরকার আইন প্রণয়ন, বিশেষ আদালত গঠন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বহুবিধ কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য উপস্থিত উপকারভোগীদের প্রতি আহবান জানান।


এই বিভাগের আরও