নরসিংদীতে কর্মহীন টং দোকানীর ঘরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির এনডিসি
২৯ জুলাই ২০২০, ০১:৩৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কর্মহীন হয়ে পড়া এক টং দোকানীর ঘরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরুখ খান। করোনা সংক্রমণ শুরুর আগেই নরসিংদী পৌর শহরের সড়ক প্রশস্থকরণের ফলে টং দোকানটি উচ্ছেদ হওয়ায় বেকার হয়ে পড়েন ওই দোকানী।
পরে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর কোন কাজও খুঁজে না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এমন তথ্য পেয়ে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তার বাড়িতে হাজির হয়ে বেশকিছুদিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেন এনডিসি।
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল জানান, কর্মহীন হয়ে পড়ায় চলতি বছর এসএসসি পাস করা এক ছেলে ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া অপর এক ছেলে ও স্ত্রীসহ ভাড়া বাসায় অর্ধাহারে অনাহারে দিনযাপন করছিলেন ওই দোকানী। এরপর করোনা সংক্রমণের কারণে কোথাও কোন কাজও খুঁজে পাচ্ছেন না তিনি। বাসা ভাড়া বাকী পড়েছে সাতমাসের। নিজের নেই কোন সহায় সম্বল ও ভিটেমাটি। চারজনের সংসার চালাতে গিয়ে শেষ হয়েছে তার টং দোকানের থাকা কয়েক হাজার টাকা পুঁজিও। এ অবস্থায় সামাজিক মর্যাদার কথা ভেবে পরিবারের অভাব অনটনের কথা মুখ ফুটে কারও কাছে বলতে পারছিলেন না ওই দোকানী। পরিচিত জনদের সহায়তায় কোনভাবেই চলছে না তার সংসার।
এ অবস্থায় একজন সাংবাদিকের মাধ্যমে মানবেতর জীবনযাপন করা কর্মহীন এই দোকানীর তথ্য জানতে পারি। কয়েক দফায় আলোকিত নরসিংদীর পক্ষ থেকে দেয়া হয় ত্রাণসামগ্রী। পরে বিষয়টি জেলা প্রশাসন অবহিত হলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে টং দোকানীর ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরুখ খান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা