শোক দিবস উপলক্ষে নরসিংদীতে যুবলীগের মিলাদ ও গণভোজ
২৭ আগস্ট ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া, মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সাল রাজীব। মোনাজাতে জাতির জনক ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়৷ মোনাজাত শেষে নরসিংদী রেল স্টেশন এর আশেপাশের সুবিধা বঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের সাথে গণভোজ করেন উপস্থিত নেতাকর্মীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা