প্রধানমন্ত্রীর জন্মদিনে নরসিংদীতে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে শতাধিক দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহর আওয়ামী লীগের উদ্যোগে পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত অর্থায়নে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়। এছাড়া শহরের বিভিন্ন মহল্লায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম তালেব হোসেন, হাবিবুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা