নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের সাথে মতবিনিময়
০৬ অক্টোবর ২০২০, ০৫:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা এই মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাক প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। করোনার প্রেক্ষাপটে পূজামণ্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন এ উৎসব উদযাপনের পক্ষে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।
এসময় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী পূজা উদযাপন পরিষদ এর আহ্বায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার সদস্যবৃন্দ আলোচনা করেন। উক্ত মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারি পুলিশ সুপারগণ এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা