শর্তসাপেক্ষে ছাড়পত্র পেল দীপিকার ‘পদ্মাবতী’
৩০ ডিসেম্বর ২০১৭, ১২:০২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
আপনি চাইলেই এখন সঞ্জয় লীলা বানসালিকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতে পারেন। কারণ আক্ষরিক অর্থেই নতুন বছর ‘হ্যাপি’ হতে যাচ্ছে বানসালির। আর সে ব্যবস্থা করে দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।
ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, বেশ কিছু শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র মিলেছে ‘পদ্মাবতী’ ছবির।
গত ২৮ ডিসেম্বর সিবিএফসির একটি সভায় ‘পদ্মাবতী’ ছবির ‘আন্ডার অ্যাডাল্ট সার্টিফিকেশন’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের সিনেম্যাটিক আইন ১৯৫২ অনুযায়ী ১২ বছরের নিচে কেউ অভিভাবকের তত্ত্বাবধান ছাড়া ছবিটি দেখতে পাবে না।
এ ছাড়া মুক্তির ছাড়পত্র পেতে হলে ‘পদ্মাবতী’ ছবির নাম পরিবর্তন করে রাখতে হবে ‘পদ্মাবত’। ছবির ডিসক্লেইমারে আনতে হবে পরিবর্তন। সেখানে উল্লেখ করতে হবে এই ছবিতে সতীদাহ প্রথাকে উৎসাহিত করা হচ্ছে না। শর্তের খড়গ নেমে এসেছে ছবির গানের ওপর। সিবিএফসি জানিয়েছে, মুক্তির জন্য ‘ঘুমার’ গানটিতেও পরিবর্তন নিয়ে আসতে হবে।
সিবিএফসির এ সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান প্রসূণ জোশি। এ ছাড়া উপস্থিত ছিলেন সিবিএফসির নিয়মিত সদস্যরা। তবে ঐতিহাসিক কাহিনীভিত্তিক ছবি হওয়ায় ছবিটির পরীক্ষণ কমিটিতে ছিল বিশেষ প্যানেল। আর এই প্যানেলের সদস্যরা ছিলেন উদয়পুরের অরবিন্দ সিং, জয়পুর বিশ্ববিদ্যালয়ের ড. চন্দ্রমণি সিং, অধ্যাপক কে কে সিং। এর আগে সিবিএফসির কাছে বানসালিই আবদার করেছিলেন যে ছবিটির পরীক্ষণের সময় যেন ঐতিহাসিক শিক্ষাবিদদের রাখা হয়।
সিবিএফসি এরই মধ্যে ছবিটির পরিচালক বানসালি এবং প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ কে তাদের শর্তের কথা জানিয়েছে। প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ ও বানসালি তাদের শর্তগুলো মেনেও নিয়েছেন।
দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত ‘পদ্মাবতী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১ডিসেম্বর। কিন্তু করনি সেনাদের তীব্র আন্দোলনের তোপে পরে মুক্তি পিছিয়ে যায় ছবিটির।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও