শিশুর কোথাও কেটে গেলে প্রাথমিক অবস্থায় কী করবেন?
০৬ জানুয়ারি ২০১৮, ০৯:১৩ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
নিজেস্ব প্রতিবেদক
প্রতিটি শিশুই কমবেশি কাটা বা আঁচড় লাগার সমস্যায় পড়ে। কাটা বা আঁচড় লাগা শুধু চামড়ার স্তর থেকে গভীরে হতে পারে। শিশুর কোথাও কেটে গেলে প্রাথমিকভাবে কী করতে হবে, আসুন জানি।
কাটা স্থান থেকে যখন রক্তক্ষরণ হতে থাকে, তখন সেই স্থানে জোরে চাপ প্রয়োগ করলেই অনেক সময় সেটি নিয়ন্ত্রণে চলে আসে। এ ক্ষেত্রে চাপ প্রয়োগ করার জন্য পরিষ্কার কাপড় অথবা গজপ্যাড দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। আর যদি মাঝে কোনো কাপড় বা ব্যান্ডেজ না থাকে, তাহলে সরাসরি হাত দিয়েই চাপ প্রয়োগ করতে হবে। এভাবে রক্ত পড়া বন্ধ না হলে জরুরি চিকিৎসা ব্যবস্থা শুরু করতে হবে। তবে মনে রাখতে হবে, এ ক্ষেত্রে ‘টুর্নিকেট’ ব্যবহার করা যাবে না। কেননা, ‘টুর্নিকেট’ হাত বা পা যেখানেই বাঁধা হোক না কেন, সেখানকার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে সমস্যা সমাধানের বদলে আরো বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, টুর্নিকেট হচ্ছে সাধারণ শরীরের হাত-পা বাঁধার বিশেষ উপকরণ।
আঘাতপ্রাপ্ত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধতে হবে। প্রথমে কাটা জায়গাটি সাবান ও পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর পুরো কাটা জায়গাটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর বা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে। কাটা যদি খুব বেশি গভীর না হয়, তাহলে সেখানে ‘বাটারফ্লাই ব্যান্ডেজ’ লাগিয়ে দেওয়া যায়। বাটারফ্লাই ব্যান্ডেজ হলো প্রজাপতি আকৃতির আঠাযুক্ত ব্যান্ডেজ। এটি কাটা চামড়ার দুই প্রান্ত কাছাকাছি নিয়ে আসে। এতে কাটাস্থান খুব সহজেই শুকিয়ে যায় এবং ক্ষতচিহ্নটি খুব চিকন ও সোজা হয়।
বাটারফ্লাই ব্যান্ডেজ লাগানোর পর কমপক্ষে দুদিন তাতে হাত দেওয়া উচিত নয়। কারণ, কাটা চামড়া একসঙ্গে লাগতে ও শুকাতে কমপক্ষে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। তাই এ সময়ের মধ্যে ব্যান্ডেজ খুলতে গেলে আঘাত শুকানোর প্রক্রিয়াই উল্টো বিঘ্নিত হবে। শিশুকে ‘টিটেনাস বা ধনুষ্টংকারের প্রতিষেধক ঠিকমতো দেওয়া আছে কি না, খেয়াল রাখতে হবে। যদি শিশু টিটেনাসের বিরুদ্ধে টিকা নেওয়া সম্পন্ন না হয়ে থাকে, তাহলে শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে বুস্টার ডোজ দেওয়াতে হবে।
লেখক : সহযোগী অধ্যাপক, ইবনে সিনা হাসপাতাল

লেখক : সহযোগী অধ্যাপক, ইবনে সিনা হাসপাতালবিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও