নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন
১৭ মার্চ ২০২১, ০৪:২০ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ পালন করা হয়েছে। উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে নরসিংদী জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
জেলা প্রশাসকের কার্যালয়ের জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাস্থ্যবিধি মেনে পুস্পস্তবক অর্পণ শেষে শিশুদের সাথে নিয়ে ১০০ পাউন্ডের একটি কেক কেটে মিষ্টিমুখ করান নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা ও শিশুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, খাবার বিতরণ, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টি বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় ১০০টি আতশবাজি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার