কখন দাঁত ব্রাশ করা ভালো—নাশতার আগে, না পরে?
০৬ জানুয়ারি ২০১৮, ০১:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
অনলাইন ডেস্ক
স্বাস্থ্য সচেতন মানুষমাত্রই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন। অনেকেই আবার রাতের বেলা শোবার আগে দাঁত মাজেন। দাঁত ব্রাশ করা বা দাঁত মাজার মূল উদ্দেশ্য হলো দাঁত পরিষ্কার রাখা, দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যদ্রব্য দূর করা, যার কারণে দাঁত ক্ষয়রোগের কবল থেকে রক্ষা পাবে। কাজেই দাঁত যত বেশি সময় ধরে পরিষ্কার রাখা যায়, ততই মঙ্গল।
রাতে খাবার পর শোবার আগে দাঁত সারা রাত ধরে পরিষ্কার থাকে। সুতরাং শোবার আগে দাঁত ব্রাশ করা অবশ্যই স্বাস্থ্যসম্মত। কিন্তু প্রশ্ন হচ্ছে সকালবেলা দাঁত মাজা প্রসঙ্গে।
অধিকাংশ লোকই সকালবেলা ঘুম থেকে উঠেই যে দাঁত মাজতে হবে, এ ধারণা ঠিক নয়। বিশেষ করে আগের রাতে যদি দাঁত ব্রাশ করা হয়ে থাকে, সে ক্ষেত্রে পরবর্তী ভোরে দাঁত মাজার গুরুত্ব অনেকটাই কমে যায়। এ ক্ষেত্রে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ভালো করে কুলকুচি করে নেওয়াই যথেষ্ট। তাহলে কি সকালে দাঁত মাজার দরকার নেই, অবশ্যই আছে। তবে তা ঘুম থেকে উঠেই নয়। সকালে দাঁত মাজতে হবে নাশতা খাওয়ার পর। নাশতা খাওয়ার পর দাঁতের গায়ে খাবারের ক্ষুদ্রকণা জমে। তাই নাশতা খাওয়ার পর দাঁত মাজলে দাঁত অনেক সময় ধরে পরিষ্কার করে। সকালে ঘুম থেকে উঠেই যদি কেউ দাঁত মাজে, এরপর নাশতা করে, তাহলে নাশতা থেকে প্রাপ্ত কিছু খাদ্যকণা দাঁতের গায়ে লেগে যায়।
আর এই খাদ্যকণা দুপুরে খাবার গ্রহণের সময় আরো একটু ভারী ও পুরু হয়। কাজেই সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কুলি করে নাশতা করুন এবং তারপর দাঁত ব্রাশ করুন।
লেখক : সহযোগী অধ্যাপক, ইবনে সিনা হাসপাতাল

লেখক : সহযোগী অধ্যাপক, ইবনে সিনা হাসপাতালবিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও