আলিয়ার কাছে ক্ষমা চাইলেন করণ
০৬ জানুয়ারি ২০১৮, ০১:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন ডেস্ক
বহুমুখী প্রতিভার অধিকারী বলিউড নির্মাতা করণ জোহর। একাধারে তিনি পরিচালক, প্রযোজক, সঞ্চালক ও অভিনেতা। তাঁর নতুন পরিচয় হচ্ছে, তিনি এখন রেডিও জকি (আর জে)। আর তাঁর নতুন রেডিও শোয়ে চালু করেছেন তিনি ‘রিভার্স র্যাপিড ফায়ার কোশ্চেন রাউন্ড’। যেখানে শ্রোতারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন করণকে। সেরকমই একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে আলিয়ার কাছে ক্ষমা চাইলেন করণ। কিন্তু,কেন?
ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, চলচ্চিত্রের জন্য অভিনেতা-অভিনেত্রীদের ওজন বাড়ানো বা কমানোর ব্যাপারে করণকে জিজ্ঞেস করলে তিনি আলিয়ার প্রসঙ্গ টানেন এবং তাঁর কাছে ক্ষমা চান। করণ বলেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির জন্য আমি আলিয়াকে ওজন কমাতে বলি। কিন্তু বর্তমানে যখন আমি তাঁকে ওজনের ব্যাপারে হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো আচরণ করতে দেখি তখন নিজেকে অপরাধী বলে মনে হয়’।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ছবির অডিশনের সময় আলিয়ার স্বাস্থ্য বেশ ভালোই ছিল। কিন্তু করণই তাঁকে বলেন বলিউডে টিকে থাকতে হলে ওজনকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। সে কথা স্মরণ করে করণ আরো বলেন, ‘সে এখন প্রতিদিন জিমে যায় এবং যদি সে দেখে তাঁর ওজন কিছুটা বেড়ে গেছে সে পাগল হয়ে যায়। আমি মনে করি এর জন্য আমি দায়ী। এখন আমি পিতা। আমি এই কথাটা কখনই ইয়াশ ও রুহিকে বলব না । আর আমি আলিয়ার কাছে এই কথাটি বলার জন্য ক্ষমা চাচ্ছি’।
এ ছাড়া প্রশ্নের উত্তরের শেষে করণ এটাও স্বীকার করেন যে অনেক সময় তিনি নিজেও ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খান।

এ ছাড়া প্রশ্নের উত্তরের শেষে করণ এটাও স্বীকার করেন যে অনেক সময় তিনি নিজেও ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খান।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও