নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ১৮ জন করোনায় আক্রান্ত
২৩ মার্চ ২০২১, ১০:০৪ পিএম | আপডেট: ১২ মে ২০২৬, ০৬:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রতিদিনই বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৬৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২১ জনে। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৬৪ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।মঙ্গলবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, পলাশে ১ জন ও মনোহরদীতে ১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২০ হাজার ৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৬৫ জন, শিবপুরে ২৮৯ জন, পলাশে ৩৩০ জন, মনোহরদীতে ১৮৯ জন, বেলাবতে ১৬০ জন ও রায়পুরায় ১৯০ জন।
এ পর্যন্ত জেলায় কোভিড-১৯–এর সংক্রমণ হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৫৩ জন। এরমধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ০৩, বেলাবতে ০৬, রায়পুরায় ০৬, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার