নরসিংদীতে কমে আসছে করোনা সংক্রমণের সংখ্যা
০৮ মে ২০২১, ০৩:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত তিন দিনে কমে এসেছে করোনা শনাক্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘন্টায় (৮ মে শনিবার প্রাপ্ত ফলাফলে) ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৮৮ জনে।
এর আগে গত ৫ মে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন ও ৪ মে ১৮০ জনের নমুন পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ১১ এপ্রিল ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। যা ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন ও পলাশে ১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫৮২ জন, শিবপুরে ৩৪৯জন, পলাশে ৫২৪ জন, মনোহরদীতে ২৩৪ জন, বেলাবোতে ১৮৬ জন, রায়পুরাতে ২১৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ১৪ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১২২ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি