নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের করোনা শনাক্ত
২৪ মে ২০২১, ০৪:১২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৪ মে) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ২১১ জনে।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, পলাশে ১ জন, মনোহরদীতে ১জন ও শিবপুরে ১জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৬৪৪ জন, শিবপুরে ৩৫৪জন, পলাশে ৫৭০ জন, মনোহরদীতে ২৩৫ জন, বেলাবোতে ১৯০ জন, রায়পুরাতে ২১৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৬ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৮৮ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার