সন্তান বেশি হলে আর্থিক পুরস্কার!
১০ জানুয়ারি ২০১৮, ০৫:২৮ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন ডেস্ক
একটি-দুটি নয়, সন্তান চাই চারের অধিক! তবেই দম্পতি পাবেন আর্থিক পুরস্কার। এমনই ঘোষণা দিয়েছে ভারতের খ্রিষ্টান অধ্যুষিত মিজোরামের ব্যাপ্টিস্ট চার্চ। কারণ, মিজো উপজাতির মানুষের সংখ্যা নাকি কমছে!
সরকারি তথ্য অনুযায়ী, মিজোরামে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ২৩ দশমিক ৪৮। এক দশক আগে এই হার ছিল ২৯ দশমিক ৮ শতাংশ। জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় মিজোদের সংখ্যা নাকি কমছে! এ অবস্থায় ব্যাপ্টিস্ট চার্চ অব মিজোরাম এবং প্রেস বিটেরিয়ান চার্চ মিজো উপজাতি দম্পতিদের কাছে বেশি সন্তান নেওয়ার আহ্বান করেছে। সন্তান বেশি না হলে নাকি গ্রামীণ ব্রু বা চাকমা উপজাতিরা তাঁদের থেকে এগিয়ে যাবেন!
বছর খানেক আগে এই দুই শীর্ষ চার্চ ভক্তদের কাছে সন্তান বেশি জন্ম দেওয়ার আহ্বান করেছিল। কিন্তু খালি আবেদনে কাজ হয়নি। এবার আর্থিক পুরস্কারের ঘোষণা এল।
ভারতের অন্যান্য রাজ্যে দম্পতিদের দুটি সন্তানেই সীমাবদ্ধ থাকতে বলছে। তবে মিজোরাম হাঁটছে উল্টো পথে। এর আগে সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও আবেদন করেছিলেন বেশি সন্তান নেওয়ার। এবার চার্চের পক্ষ থেকেও আহ্বান জানানো হলো।
ব্যাপটিস্ট চার্চ অফ লুংলেই বাজার ভেংয়ের সাধারণ সম্পাদক সি বাইয়াকচুংলুঙ্গা জানিয়েছেন, চার সন্তান হলে দম্পতিকে দেওয়া হবে চার হাজার রুপি। সর্বোচ্চ পাঁচ হাজার রুপি পাওয়া যাবে পাঁচটি সন্তান হলে।
একটি-দুটি নয়, সন্তান চাই চারের অধিক! তবেই দম্পতি পাবেন আর্থিক পুরস্কার। এমনই ঘোষণা দিয়েছে ভারতের খ্রিষ্টান অধ্যুষিত মিজোরামের ব্যাপ্টিস্ট চার্চ। কারণ, মিজো উপজাতির মানুষের সংখ্যা নাকি কমছে!
সরকারি তথ্য অনুযায়ী, মিজোরামে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ২৩ দশমিক ৪৮। এক দশক আগে এই হার ছিল ২৯ দশমিক ৮ শতাংশ। জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় মিজোদের সংখ্যা নাকি কমছে! এ অবস্থায় ব্যাপ্টিস্ট চার্চ অব মিজোরাম এবং প্রেস বিটেরিয়ান চার্চ মিজো উপজাতি দম্পতিদের কাছে বেশি সন্তান নেওয়ার আহ্বান করেছে। সন্তান বেশি না হলে নাকি গ্রামীণ ব্রু বা চাকমা উপজাতিরা তাঁদের থেকে এগিয়ে যাবেন!
বছর খানেক আগে এই দুই শীর্ষ চার্চ ভক্তদের কাছে সন্তান বেশি জন্ম দেওয়ার আহ্বান করেছিল। কিন্তু খালি আবেদনে কাজ হয়নি। এবার আর্থিক পুরস্কারের ঘোষণা এল।
ভারতের অন্যান্য রাজ্যে দম্পতিদের দুটি সন্তানেই সীমাবদ্ধ থাকতে বলছে। তবে মিজোরাম হাঁটছে উল্টো পথে। এর আগে সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও আবেদন করেছিলেন বেশি সন্তান নেওয়ার। এবার চার্চের পক্ষ থেকেও আহ্বান জানানো হলো।
ব্যাপটিস্ট চার্চ অফ লুংলেই বাজার ভেংয়ের সাধারণ সম্পাদক সি বাইয়াকচুংলুঙ্গা জানিয়েছেন, চার সন্তান হলে দম্পতিকে দেওয়া হবে চার হাজার রুপি। সর্বোচ্চ পাঁচ হাজার রুপি পাওয়া যাবে পাঁচটি সন্তান হলে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও