নরসিংদীতে শনিবার থেকে ৪২ শত জন পাবেন চীনের তৈরি করোনার টিকা
১৮ জুন ২০২১, ০৭:২৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আগামীকাল শনিবার থেকে ৪২ শত জন পাবেন চীনের সিনোফার্মার তৈরি করোনার টিকা। দুই ডোজের এই টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন যারা ফ্রন্টলাইনার এবং আগে যারা রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন ব্যক্তিরা। শনিবার (১৯ জুন) জুন থেকে শুধুমাত্র নরসিংদী সদর হাসপাতাল সেন্টারে এই টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন, নরসিংদীর জন্য বরাদ্দকৃত ৮ হাজার ৪ শত সিঙ্গেল ভায়েল ডোজ করোনার টিকা গত বুধবার দুপুরে নরসিংদীতে পৌছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগে রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন লোকজন ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত লোকজনকে এসব টিকা দেয়া হবে। চীনের সিনোফার্মার তৈরি করোনার টিকা টিকা গ্রহণে অনেকের আগ্রহ থাকলেও আগে রেজিস্ট্রেশন করা নেই বা ফ্রন্টলাইনার নন এমন ব্যক্তিদের টিকা দেয়া সম্ভব হবে না। টিকার পরিমান কম থাকায় জেলার একটি সেন্টার (নরসিংদী সদর হাসপাতাল) থেকে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের এই টিকা দেয়া হবে। ৪২০০ জন ২ ডোজ করে এই টিকা পাবেন।
টিকা সংকটের কারণে এর আগে নরসিংদী জেলায় রেজিস্ট্রেশন করা ৫৩ হাজার ৭৫২ এর মধ্যে ৭ হাজার জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। এবার ভিন্ন কোম্পানী অর্থাৎ চীনের তৈরি টিকা হওয়ায় দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিরাও এই টিকা নিতে পারবেন না বলে জানান সিভিল সার্জন। ব্যাপকভাবে আবার টিকা পাওয়া গেলে এক ডোজ নেয়া বাকী লোকজনকে ২য় ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চীন সরকার বাংলাদেশ সরকারকে মোট ১৯ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে প্রদান করেছে। শনিবার (১৯ জুন) হতে সারাদেশে নির্দিষ্ট কেন্দ্রগুলোর মাধ্যমে উদিষ্ট জনগণকে এই টিকা দেয়া শুরু হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ