নরসিংদীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত
০২ জুলাই ২০২১, ০৮:২৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় বাইরে বের হওয়া লোকজনের সংখ্যা ছিল কম ও প্রশাসনের তৎপরতায় বন্ধ ছিল সবধরনের দোকানপাট।
ঢাকা-সিলেট মহাসড়কে ব্যক্তিগত ও পণ্যবাহি গাড়ি, রিকশা ভ্যান ছাড়া বন্ধ ছিল সবধরনের যানবাহন চলাচল। জেলা শহরের সড়কে রিকশা ভ্যান ও জরুরি পণ্যবাহি গাড়ি ছাড়া কোন যানবাহন চলাচল করেনি। লকডাউন বাস্তবায়নে মানুষকে ঘরে রাখতে মাঠে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ, সেনা সদস্য, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরাও। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সকালে নরসিংদী সদরের বাবুরহাট, মাধবদী বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে লকডাউন কার্যকর ও বাইরে বের হওয়া লোকজনকে সতর্ক করেন। এসময় তিনি কেউ আইন অমান্য করলে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এছাড়া জেলার ৬ উপজেলায় লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর ছিল উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে ছিল পুলিশের তৎপরতা। এসময় বাইরে বের হওয়া লোকজনকে সতর্ক করে ফিরিয়ে দেয়া হয়। তবে যেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই সেসব এলাকায় মাস্ক ছাড়াই লোকজনকে অহেতুক বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি