অবশেষে জাতীয়করণ হচ্ছে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
১০ জানুয়ারি ২০১৮, ০৪:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
শিবপুর প্রতিনিধি ॥
অবশেষে শতবর্ষের ঐতিহ্যবাহি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ হচ্ছে। বিদ্যালয়টির জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রে অনিবার্য কারণ দেখিয়ে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ জাতীয়করণের সম্মতি বাতিল করা হয়েছে। আর এর স্থলে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শিবপুরের জনপ্রিয় নেতা মো: সিরাজুল ইসলাম মোল্লা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্রটি গ্রহণ করে ওইদিনই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ খানের কাছে হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দেশের ৩৭টি স্কুল জাতীয়করণের সম্মতি দেন প্রধানমন্ত্রী। ওই তালিকায় ঐতিহ্যবাহী শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টিকে বাদ দিয়ে শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল এন্ড কলেজ এর নাম অন্তর্ভুক্ত হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবীতে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাবেক ছাত্ররা আন্দোলন শুরু করেন। এরই প্রেক্ষিতে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। এ সময় প্রধানমন্ত্রী শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ করার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল এন্ড কলেজ জাতীয়করণের সম্মতি বাতিল করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া জাতীয়করণ পত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম খান, শিবপুর মডেল থানার অফিসার্র ইনচার্জ সৈয়দুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, বীর মুক্তিযোদ্ধা নাসিম আহম্মেদ হিরন, প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমূখ।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দেশের ৩৭টি স্কুল জাতীয়করণের সম্মতি দেন প্রধানমন্ত্রী। ওই তালিকায় ঐতিহ্যবাহী শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টিকে বাদ দিয়ে শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল এন্ড কলেজ এর নাম অন্তর্ভুক্ত হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবীতে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাবেক ছাত্ররা আন্দোলন শুরু করেন। এরই প্রেক্ষিতে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। এ সময় প্রধানমন্ত্রী শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ করার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল এন্ড কলেজ জাতীয়করণের সম্মতি বাতিল করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া জাতীয়করণ পত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম খান, শিবপুর মডেল থানার অফিসার্র ইনচার্জ সৈয়দুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, বীর মুক্তিযোদ্ধা নাসিম আহম্মেদ হিরন, প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমূখ।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও