নরসিংদীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬
০৬ জুলাই ২০২১, ১০:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বেলাব উপজেলায়। একই সময়ে জেলায় নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৬৭৮ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৬৪ জনে।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেনে মোট ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন, রায়পুরায় ২ জন ও বেলাবতে ২ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১২.৭ ভাগ। এছাড়া আরটিপিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো ৮৮ জনের নমুনার ফলাফল বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে বেলাব উপজেলায় আক্রান্ত একজনকে জেলা হাসপাতালে রেফার্ড করা হলে স্বজনেরা তাকে ভাগলপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৫৩ জন, শিবপুরে ৪০০জন, পলাশে ৭১২ জন, মনোহরদীতে ২৫৮ জন, বেলাবোতে ২১৩ জন ও রায়পুরাতে ২৪২ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২৮ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২১১ জন।
জেলায় নতুন আরও একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এরমধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশের ০৫, বেলাব ০৭, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি