নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত
০৯ জুলাই ২০২১, ১১:৩৭ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৮১৭ জনে। শুক্রবার (৯জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন ও ১০১ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, রায়পুরাতে ৩ জন, বেলাবতে ৫ জন, মনোহরদী ১, শিবপুরে ৯ জন ও পলাশ উপজেলায় ৫জন। নমুনার সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৬৬ শতাংশ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯২৫ জন, শিবপুরে ৪১৮ জন, পলাশে ৭৪৩ জন, মনোহরদীতে ২৫৯ জন, বেলাবোতে ২২০ জন ও রায়পুরা উপজেলাতে ২৫৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩৬০ জন। তার মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৬ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৩২৪ জন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৫ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার