নরসিংদীতে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু, ৪৯ জনের করোনা শনাক্ত
১৯ জুলাই ২০২১, ১২:০৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় একজন ও শিবপুরে একজন। এছাড়া এই সময়ে নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ৫২০ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৬৭ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ১৫১ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, রায়পুরায় ৮ জন, বেলাবতে ৬ জন, মনোহরদীতে ১ জন ও শিবপুরে ১৪ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩২ দশমিক ৫ শতাংশ। এই সময়ে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩২৭৭ জন, শিবপুরে ৪৯৮ জন, পলাশে ৯১৪ জন, মনোহরদীতে ২৭৮ জন, বেলাবোতে ২৫৫ জন ও রায়পুরাতে ২৯৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৩ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮৯৫ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৮৫৩ জন।
জেলায় নতুন করে দুইজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪ পলাশের ০৬, বেলাব ০৭, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৮ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর