মেয়র পদে আ. লীগের মনোনয়ন চান ১৮ জন
১৬ জানুয়ারি ২০১৮, ০৫:৩৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
[caption id="attachment_1328" align="alignnone" width="644"]
ছবিঃ সংগৃহীত[/caption]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজেএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালসহ ১৮ জন। আগামীকাল মঙ্গলবার রাতে চূড়ান্ত করা হবে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী।
ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিনে আজ সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে মিছিল নিয়ে আসেন অধিকাংশ মনোনয়নপ্রত্যাশীরা। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি আধুনিক মানবিক ঢাকা গড়ায় প্রত্যয় জানান তাঁরা।
এ সময় বিজেএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘দলমত নির্বিশেষে সবার জন্য একটি আধুনিক, সুন্দর, নিরাপদ ঢাকা গড়তে পারি এটি থাকবে আমার প্রত্যাশা। আমার বিশ্বাস আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাবো।’
মঙ্গলবার চূড়ান্ত
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মঙ্গলবার চূড়ান্ত করা হবে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম।’ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে টানা দ্বিতীয় মেয়াদে বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল মনোনয়ন বোর্ড বসবে। শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড বসব। আলাপ আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব।’
সমর্থন দেবে ১৪ দল
ধানমণ্ডিতে ১৪ দলের সভাশেষে ব্রিফিংয়ে জোট মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, ঐক্যবদ্ধভাবেই ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে প্রার্থী দেবে ১৪ দল।
নাসিম বলেন, ‘১৪ দল সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তাঁকেই ১৪ দল ঐক্যবদ্ধভাবে সমর্থন করবে।’

নাসিম বলেন, ‘১৪ দল সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তাঁকেই ১৪ দল ঐক্যবদ্ধভাবে সমর্থন করবে।’বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও