যে কারণে আবার তাবিথকেই বেছে নিলেন খালেদা জিয়া
১৬ জানুয়ারি ২০১৮, ০৫:৫৩ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের নাম ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে পাঁচজন প্রার্থী হতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে ভোটে জয়ী হয়ে আসার মতো প্রার্থী হিসেবে তাবিথকেই দেখছেন তারা।
তিনি বলেন: ‘আমরা মনে করেছি, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, ফিটেস্ট ক্যান্ডিডেট। অন্যরাও যোগ্য ছিলো। তার মধ্যে তাবিথকে মনে হয়েছে, এই নির্বাচনে জয়লাভ করার জন্য সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট।’
সোমবার রাতে গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে তাবিথকে বেছে নেয়ার কারণ জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘সে গতবার নির্বাচন করেছে, প্রচুর ভোট পেয়েছে। দ্বিতীয়ত, সে হচ্ছে ইয়াং, সে বাইরে বহুদিন ছিল, পড়াশোনা করেছে, অভিজ্ঞতাও হয়েছে।’
২০১৫ সালে ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন রাজনীতিতে নবীন তাবিথ। ভোটগ্রহণের মাঝপথে তিনি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তিন লাখের বেশি ভোট পান।
ওই নির্বাচনে তাবিথের চেয়ে এক লাখ ৩৫ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক। তার মৃত্যুতে মেয়র পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে। ১৮ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ফখরুল বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবেই আমরা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও