সালমান-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
১৬ জানুয়ারি ২০১৮, ১১:২১ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
নিজেস্ব প্রতিবেদক
[caption id="attachment_1340" align="alignnone" width="602"]
ছবিঃ সংগৃহীত[/caption]
১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’। ছবিটি নির্মাণ করেছিলেন শিবলি সাদিক। মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও আজও এই ছবিটি ছবিটি সবার মনে দাগ কেটে আছে।
এবার শোনা গেল একটি চমকপ্রদ খবর! নতুন করে ‘আনন্দ অশ্রু’ নাম নিয়ে ছবি নির্মাণ করবেন বলে নরসিংদী টাইমসকে জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ‘দুই নয়নের আলো’ ছবির এই পরিচালক সোমবার দুপুরে বলেন, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করতে যাচ্ছি। এটি আগের আনন্দ অশ্রুর সিক্যুয়াল নয় কিংবা রিমেক নয়।’
মানিক বলেন, সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে এবারের ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।
মানিকের এই ‘আনন্দ অশ্রু’ ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই জুটির জনপ্রিয় ছবি হচ্ছে ‘পোড়ামন’। বর্তমানে তারা গোলাপ তলীর কাজল ও জান্নাত নামে দুটি ছবি অভিনয় করছেন।
সাইমন নরসিংদী টাইমসকে বললেন, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে শুটিং শুরু হবে। তিনি জানান, এটি পুরোপুরি প্রেমের ছবি। গল্পের সঙ্গে নামটা একেবারে উপযুক্ত। পুরো ছবিতে দুঃখের আবহ থাকবে।
নির্মাতা মানিক জানান, এরই মধ্যে সাইমন-মাহি দুজনকেই এই ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন। ছবির কাহিনি তৈরি করছেন সুদীপ্ত সাইদ। চিত্রনাট্য লেখার কাজ করছেন কয়েকজন মিলে। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন আলী রাজ। এছাড়া মিশা সওদাগরও থাকবেন।
ছবিঃ সংগৃহীত[/caption]
১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’। ছবিটি নির্মাণ করেছিলেন শিবলি সাদিক। মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও আজও এই ছবিটি ছবিটি সবার মনে দাগ কেটে আছে।
এবার শোনা গেল একটি চমকপ্রদ খবর! নতুন করে ‘আনন্দ অশ্রু’ নাম নিয়ে ছবি নির্মাণ করবেন বলে নরসিংদী টাইমসকে জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ‘দুই নয়নের আলো’ ছবির এই পরিচালক সোমবার দুপুরে বলেন, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করতে যাচ্ছি। এটি আগের আনন্দ অশ্রুর সিক্যুয়াল নয় কিংবা রিমেক নয়।’
মানিক বলেন, সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে এবারের ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।
মানিকের এই ‘আনন্দ অশ্রু’ ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই জুটির জনপ্রিয় ছবি হচ্ছে ‘পোড়ামন’। বর্তমানে তারা গোলাপ তলীর কাজল ও জান্নাত নামে দুটি ছবি অভিনয় করছেন।
সাইমন নরসিংদী টাইমসকে বললেন, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে শুটিং শুরু হবে। তিনি জানান, এটি পুরোপুরি প্রেমের ছবি। গল্পের সঙ্গে নামটা একেবারে উপযুক্ত। পুরো ছবিতে দুঃখের আবহ থাকবে।
নির্মাতা মানিক জানান, এরই মধ্যে সাইমন-মাহি দুজনকেই এই ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন। ছবির কাহিনি তৈরি করছেন সুদীপ্ত সাইদ। চিত্রনাট্য লেখার কাজ করছেন কয়েকজন মিলে। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন আলী রাজ। এছাড়া মিশা সওদাগরও থাকবেন।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও