নরসিংদীতে তিনজনের করোনা শনাক্ত
০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৪৩২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ১২টি পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। আরটিপিসিআর ল্যাবে ৩১টি পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত তিনজন সদর উপজেলার। নমুনার সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬০ হাজার ১৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ২০ জন। এরমধ্যে দুই জন হাসপাতাল আইসোলেশনে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৩ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১১৯ জন, রায়পুরাতে ৬১৬ জন, বেলাবোতে ৭৩৭ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১০ জন, পলাশে ১ হাজার ৬৫৩ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় ৮ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি