‘গুম’ হওয়া তরুণীকে বাঁচাল স্মার্টফোন
১৮ জানুয়ারি ২০১৮, ০৫:২৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1354" align="alignnone" width="640"]
ছবিঃ সংগৃহীত[/caption]
বেলজিয়ামে স্মার্টফোনের সাহায্যে লোকেশন খুঁজে বের করে নিজেকে রক্ষা করতে পেরেছে অপহৃত উনিশ বছরের এক তরুণী।
বেলজিয়ামে অপহৃত হওয়ার পর নিজের স্মার্টফোনে লোকেশন খুঁজে বের করার পরই তিনি মুক্ত হতে পেরেছেন বলে জানান অপহৃত ওই তরুণী। খবর বিবিসির।
গত সোমবার রাতে ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দূরের শারলেরোয় শহরের একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটটি থেকে দুজন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
ওই তরুণী জানান, বেলজিয়ামের ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচ ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। তারপর তিন দিন ধরে তাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবন্দি করে আটকে রাখে।
তবে তিনি কোনোক্রমে নিজের মোবাইল ফোনটি কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করেন। তিনি দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাকে আটকে রাখা হয়েছে।
ওই তরুণী তার পর সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন। পুলিশ এর পর গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে তরুণীকে উদ্ধার করে এবং দুজন সন্দেহভাজন অপহরণকারীকে আটকও করে।
আটক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বেলজিয়ামের পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনেছে। অভিযুক্ত বাকি তিন অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে।
আটক ব্যক্তিরা অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল এবং মেয়েটি স্বেচ্ছায় তাদের সঙ্গে ওই ফ্ল্যাটে এসেছিল।
ছবিঃ সংগৃহীত[/caption]
বেলজিয়ামে স্মার্টফোনের সাহায্যে লোকেশন খুঁজে বের করে নিজেকে রক্ষা করতে পেরেছে অপহৃত উনিশ বছরের এক তরুণী।
বেলজিয়ামে অপহৃত হওয়ার পর নিজের স্মার্টফোনে লোকেশন খুঁজে বের করার পরই তিনি মুক্ত হতে পেরেছেন বলে জানান অপহৃত ওই তরুণী। খবর বিবিসির।
গত সোমবার রাতে ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দূরের শারলেরোয় শহরের একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটটি থেকে দুজন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
ওই তরুণী জানান, বেলজিয়ামের ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচ ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। তারপর তিন দিন ধরে তাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবন্দি করে আটকে রাখে।
তবে তিনি কোনোক্রমে নিজের মোবাইল ফোনটি কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করেন। তিনি দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাকে আটকে রাখা হয়েছে।
ওই তরুণী তার পর সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন। পুলিশ এর পর গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে তরুণীকে উদ্ধার করে এবং দুজন সন্দেহভাজন অপহরণকারীকে আটকও করে।
আটক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বেলজিয়ামের পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনেছে। অভিযুক্ত বাকি তিন অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে।
আটক ব্যক্তিরা অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল এবং মেয়েটি স্বেচ্ছায় তাদের সঙ্গে ওই ফ্ল্যাটে এসেছিল।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও