নরসিংদীতে দুইজনের করোনা শনাক্ত
১৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৪৩৭ জনে। সোমবার বিকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ১৮টি নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি ও আরটিপিসিআর ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সদর ও রায়পুরা উপজেলার বাসিন্দা। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪০ শতাংশ।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৩৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১৮ জন। এরমধ্যে দুই জন হাসপাতাল আইসোলেশনে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১২ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১২৩ জন, রায়পুরাতে ৬১৭ জন, বেলাবোতে ৭৩৭ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১০ জন, পলাশে ১ হাজার ৬৫৩ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার