নরসিংদীতে ৪০ দশমিক ২১ শতাংশ করোনা শনাক্ত
২৩ জানুয়ারি ২০২২, ১১:৫৬ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৭৭৮ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ১০৬ পরীক্ষায় ৩৫ জন ও আরটিপিসিআর ল্যাবে ৮৩ জনের পরীক্ষায় ৪১ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ২১ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৫৬ জন সদর উপজেলার, ৩ জন বেলাব, ৮ জন শিবপুরের ও পলাশের বাসিন্দা ৯ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৩১৫ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৩ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৩৪৯ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবোতে ৭৭২ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪৫৬ জন, পলাশে ১ হাজার ৬৮৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর