জবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নরসিংদীর সৌদিপ
২৬ জানুয়ারি ২০২২, ০৯:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ছেলে মেহেরাবুল ইসলাম সৌদিপ। তিনি নিউজবাংলা ২৪ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
গত সোমবার সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ অপু ফলাফল ঘোষণা করেন। এসময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডি নিউজ২৪ এর স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন সহ নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জগেশ রায় সহ জবি প্রেসক্লাবের নতুন নেতৃত্ববৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আস্থার নজরুল ইসলাম। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ।
জবি প্রেসক্লাবের-২০২২ কার্যনির্বাহী কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য ও রাইজিং বিডির মো. মেহেদী হাসান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি