উচ্চশব্দে গানে বাধা দেওয়া’য় মৃত্যু, আটক ৪
২০ জানুয়ারি ২০১৮, ০৬:২৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1385" align="alignnone" width="1024"]
ছবিঃ সংগৃহীত[/caption]
রাজধানীর গোপীবাগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজিমুল হকের (৬৫) মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা ওয়ারী থানায় মামলা করেন তাঁর ছেলে নাসিমুল হক।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চশব্দে গানবাজনাকে বাধা দেওয়ার জের ধরে শুক্রবার মারা যান নাজিমুল। তাঁর স্বজনদের অভিযোগ, বাসার নিচে ডেকে নিয়ে মারধর করা হয় তাঁকে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই ভবনের ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজনা করছিলেন অন্য ফ্ল্যাটের মালিক আলতাফ হোসেন ও তাঁর স্বজনরা। অসুস্থ নাজিমুলের ছেলে নাসিমুল আওয়াজ কম করার জন্য অনুরোধ করেন। এরপরই এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া সাজ্জাদ, রশিদ নামে দুজন এবং এক নারীকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে সাতজনের নাম দেওয়া হয়েছে।
স্বজনরা জানান, সম্প্রতি নাজিমুলের ‘বাইপাস সার্জারি’ হয়। এ কারণে তিনি অসুস্থ ছিলেন। উচ্চশব্দে গানবাজনার কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। রাতের বাকবিতণ্ডার কারণে আজ সকালে নাজিমুলসহ অন্যদের নিচে ডেকে পাঠান আলতাফ ও তাঁর স্বজনরা। সেখানে তাঁদের মারধর শুরু করেন তারা। ছেলে নাসিমুলকে বাঁচাতে গিয়ে মারধরের মধ্যে পড়েন বৃদ্ধ নাজিমুল।
ছবিঃ সংগৃহীত[/caption]
রাজধানীর গোপীবাগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজিমুল হকের (৬৫) মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা ওয়ারী থানায় মামলা করেন তাঁর ছেলে নাসিমুল হক।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চশব্দে গানবাজনাকে বাধা দেওয়ার জের ধরে শুক্রবার মারা যান নাজিমুল। তাঁর স্বজনদের অভিযোগ, বাসার নিচে ডেকে নিয়ে মারধর করা হয় তাঁকে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই ভবনের ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজনা করছিলেন অন্য ফ্ল্যাটের মালিক আলতাফ হোসেন ও তাঁর স্বজনরা। অসুস্থ নাজিমুলের ছেলে নাসিমুল আওয়াজ কম করার জন্য অনুরোধ করেন। এরপরই এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া সাজ্জাদ, রশিদ নামে দুজন এবং এক নারীকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে সাতজনের নাম দেওয়া হয়েছে।
স্বজনরা জানান, সম্প্রতি নাজিমুলের ‘বাইপাস সার্জারি’ হয়। এ কারণে তিনি অসুস্থ ছিলেন। উচ্চশব্দে গানবাজনার কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। রাতের বাকবিতণ্ডার কারণে আজ সকালে নাজিমুলসহ অন্যদের নিচে ডেকে পাঠান আলতাফ ও তাঁর স্বজনরা। সেখানে তাঁদের মারধর শুরু করেন তারা। ছেলে নাসিমুলকে বাঁচাতে গিয়ে মারধরের মধ্যে পড়েন বৃদ্ধ নাজিমুল।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও