নরসিংদীতে ৬৬ জনের করোনা শনাক্ত
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১২ হাজার ৫৯২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ১৩৬টি পরীক্ষায় ৪৬ জনের ও আরটিপিসিআর ল্যাবে ১০৯টি পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৯৩ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৪৯ জন সদর উপজেলার, ১ জন রায়পুরায়, ৭ জন বেলাব, ১ জন মনোহরদী ও ৮ জন শিবপুরের বাসিন্দা।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১০৩২ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৫ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৮৯৪ জন, রায়পুরাতে ৬৩৯ জন, বেলাবোতে ৮৩৭ জন, মনোহরদী ৯১৪ জন, শিবপুরে ১ হাজার ৫৫৯ জন, পলাশে ১ হাজার ৭৪৯ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি