শেষ দুই ওয়ানডের দলে নেই ইমরুল কায়েস
২০ জানুয়ারি ২০১৮, ০৬:৪০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন ডেস্ক
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে জায়গা পেয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু চোট তাঁকে বেশ ভুগিয়েছে। যে কারণে গত দুই ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি এই বাঁহাতি ওপেনারের। এবার সিরিজের দল থেকেও বাদ পড়েছেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত শেষ দুই ম্যাচের দলে নেওয়া হয়নি তাঁকে।
তামিম ইকবালের সঙ্গে টাইগারদের ব্যাটিংয়ের গোড়াপত্তনে থাকতে পারতেন ইমরুলও। কিন্তু কাল হয়ে দাঁড়াল হাতের আঙুলের চোট। ইমরুলের বদলে ওপেনিংয়ে এনামুল হক বিজয় মাঠে নেমেছেন। বড় সাফল্য না পেলেও ছোট ছোট দুটি ইনিংস খেলে নির্বাচকদের আস্থার কিছুটা প্রতিদান দিয়েছেন। দ্রুত রান তোলার ভাবনাতেই এনামুলকে নেওয়া হয়েছে একাদশে।
অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন। অবশ্য আবুল হাসান রাজু, মোহাম্মদ মিথুন ও মেহেদী হাসান মিরাজ এখনও জার্সি চাপিয়ে নামতে পারেননি শেরেবাংলার মাঠে। অবশ্য শেষ দুই ওয়ানডের দলে টিকে গেছেন তারাও।
শেষ দুই ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবুল হোসেন রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে জায়গা পেয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু চোট তাঁকে বেশ ভুগিয়েছে। যে কারণে গত দুই ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি এই বাঁহাতি ওপেনারের। এবার সিরিজের দল থেকেও বাদ পড়েছেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত শেষ দুই ম্যাচের দলে নেওয়া হয়নি তাঁকে।
তামিম ইকবালের সঙ্গে টাইগারদের ব্যাটিংয়ের গোড়াপত্তনে থাকতে পারতেন ইমরুলও। কিন্তু কাল হয়ে দাঁড়াল হাতের আঙুলের চোট। ইমরুলের বদলে ওপেনিংয়ে এনামুল হক বিজয় মাঠে নেমেছেন। বড় সাফল্য না পেলেও ছোট ছোট দুটি ইনিংস খেলে নির্বাচকদের আস্থার কিছুটা প্রতিদান দিয়েছেন। দ্রুত রান তোলার ভাবনাতেই এনামুলকে নেওয়া হয়েছে একাদশে।
অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন। অবশ্য আবুল হাসান রাজু, মোহাম্মদ মিথুন ও মেহেদী হাসান মিরাজ এখনও জার্সি চাপিয়ে নামতে পারেননি শেরেবাংলার মাঠে। অবশ্য শেষ দুই ওয়ানডের দলে টিকে গেছেন তারাও।
শেষ দুই ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবুল হোসেন রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও