হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষেই বড় জয়ের নতুন রেকর্ড মাশরাফিদের
২০ জানুয়ারি ২০১৮, ০৬:৪২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন ডেস্ক
রুবেল হোসেনের ফুলটসটা সজোরে হাঁকালেন আকিলা ধনঞ্জয়া। ব্যাটে-বল হয়নি ঠিকঠাক, সোজা উঠে গেল উপরে। ম্যাচের সেরা সাকিব আল হাসানকে জায়গা থেকে নড়তে হয়নি তেমন একটা। ক্যাচটা ধরার সাথে সাথেই গ্যালারীতে শুরু উল্লাস, জিতে গিয়েছে বাংলাদেশ। তারচেয়েও বড় ব্যাপার রানের হিসেবে বাংলাদেশ দেখা পেল সবচেয়ে বড় জয়ের।
ম্যাচে নামার আগে বেশ কথা হচ্ছিল সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি প্রভাব ফেলতে পারেন এই ম্যাচে। বর্তমান লঙ্কান কোচ তো মাশরাফিদের দুর্বলতাগুলো জানেন খুব ভাল করেই। অথচ সেই হাথুরুদের বিপক্ষেই কিনা বাংলাদেশ পেয়ে গেল রানের দিক দিয়ে সবচেয়ে বড় ব্যবধানের জয়টা!
প্রথমে ব্যাট করা বাংলাদেশের ৩২০ রানের স্কোর ছোঁয়া তো দূরের কথা। লঙ্কানরা করতে পারেনি টাইগারদের অর্ধেক রানও। গুটিয়ে যেতে হয়েছে ১৫৭ রানেই।
রানের হিসেবে বড় জয়ের আগের রেকর্ডটা ছিল খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ড্যারেন স্যামির দলকে সেদিন ১৬০ রানে পরাজিত করেছিল মুশফিকুর রহিমের বাংলাদেশ দল। আগে ব্যাট করে এনামুল হক বিজয়ের শতকের বাংলাদেশ ২৯২ রানের দারুণ স্কোর। জবাবে ক্রিস গেইলরা অলআউট হয়ে যান মাত্র ১৩২ রানেই।
১৪০ রান বা তার বেশি ব্যবধানে টাইগারদের ঝুলিতে জয় আছে আরও তিনটি। একটি এসেছিল ২০০৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। এই মিরপুরেই হাবিবুল বাশার সুমনের দল জয় তুলে নিয়েছিল ১৪৬ রানে। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এসেছিল ১৪৫ রানের জয়। আর আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালে জয়ের ব্যবধানটা ছিল ১৪১ রানের।
রুবেল হোসেনের ফুলটসটা সজোরে হাঁকালেন আকিলা ধনঞ্জয়া। ব্যাটে-বল হয়নি ঠিকঠাক, সোজা উঠে গেল উপরে। ম্যাচের সেরা সাকিব আল হাসানকে জায়গা থেকে নড়তে হয়নি তেমন একটা। ক্যাচটা ধরার সাথে সাথেই গ্যালারীতে শুরু উল্লাস, জিতে গিয়েছে বাংলাদেশ। তারচেয়েও বড় ব্যাপার রানের হিসেবে বাংলাদেশ দেখা পেল সবচেয়ে বড় জয়ের।
ম্যাচে নামার আগে বেশ কথা হচ্ছিল সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি প্রভাব ফেলতে পারেন এই ম্যাচে। বর্তমান লঙ্কান কোচ তো মাশরাফিদের দুর্বলতাগুলো জানেন খুব ভাল করেই। অথচ সেই হাথুরুদের বিপক্ষেই কিনা বাংলাদেশ পেয়ে গেল রানের দিক দিয়ে সবচেয়ে বড় ব্যবধানের জয়টা!
প্রথমে ব্যাট করা বাংলাদেশের ৩২০ রানের স্কোর ছোঁয়া তো দূরের কথা। লঙ্কানরা করতে পারেনি টাইগারদের অর্ধেক রানও। গুটিয়ে যেতে হয়েছে ১৫৭ রানেই।
রানের হিসেবে বড় জয়ের আগের রেকর্ডটা ছিল খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ড্যারেন স্যামির দলকে সেদিন ১৬০ রানে পরাজিত করেছিল মুশফিকুর রহিমের বাংলাদেশ দল। আগে ব্যাট করে এনামুল হক বিজয়ের শতকের বাংলাদেশ ২৯২ রানের দারুণ স্কোর। জবাবে ক্রিস গেইলরা অলআউট হয়ে যান মাত্র ১৩২ রানেই।
১৪০ রান বা তার বেশি ব্যবধানে টাইগারদের ঝুলিতে জয় আছে আরও তিনটি। একটি এসেছিল ২০০৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। এই মিরপুরেই হাবিবুল বাশার সুমনের দল জয় তুলে নিয়েছিল ১৪৬ রানে। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এসেছিল ১৪৫ রানের জয়। আর আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালে জয়ের ব্যবধানটা ছিল ১৪১ রানের।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও