বিয়ের প্রস্তাবে না বলায় কলেজ ছাত্রীকে ক্ষুরের আঘাত
২০ জানুয়ারি ২০১৮, ০৭:৩২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1405" align="alignnone" width="1024"]
ছবিঃ সংগৃহীত[/caption]
ময়মনসিংহে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আত্মীয়ের ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী। গতকাল শুক্রবার বিকেলে শহরের গাঙ্গিনার পাড়ে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সহপাঠীরা ওই কলেজছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত কলেজছাত্রী ময়মনসিংহ শহরের একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী। তিনি শহরের গোলকিবাড়ী এলাকায় একটি মেসে থাকেন।
পুলিশ জানায়, ওই তরুণী ময়মনসিংহ শহরের একটি কলেজে পড়েন। প্রেম ও বিয়ের জন্য কয়েক বছর ধরে আবুল কাশেম নামের তাঁর এক মামাত ভাই তাঁকে উত্ত্যক্ত করছিল। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় কাশেম। গতকাল কৌশলে ডেকে নিয়ে ক্ষুর দিয়ে আঘাত করে পালিয়ে যায় কাশেম।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুব হোসেন জানান, ওই ছাত্রীর কানের নিচে, বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণ হওয়ায় তাঁকে ক্যাজ্যুয়ালটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে আবুল কাশেম তাঁকে উত্ত্যক্ত করে আসছে। বিশেষ প্রয়োজনে ২০০ টাকা ধার চেয়ে শুক্রবার বিকেলে তাঁকে শহরের গাঙ্গিনারপাড়ে ডেকে আনে। ডেকে এনে আবারও বিয়ের প্রস্তাব দেয় কাশেম। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় কাসেম।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী জানান, আহত ছাত্রীকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তিনি আরো জানান, তাঁরা দুজন পরিচিত এবং তাদের মধ্যে হয়তো সম্পর্ক ছিল। মনোমালিন্য হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবুল কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ছবিঃ সংগৃহীত[/caption]
ময়মনসিংহে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আত্মীয়ের ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী। গতকাল শুক্রবার বিকেলে শহরের গাঙ্গিনার পাড়ে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সহপাঠীরা ওই কলেজছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত কলেজছাত্রী ময়মনসিংহ শহরের একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী। তিনি শহরের গোলকিবাড়ী এলাকায় একটি মেসে থাকেন।
পুলিশ জানায়, ওই তরুণী ময়মনসিংহ শহরের একটি কলেজে পড়েন। প্রেম ও বিয়ের জন্য কয়েক বছর ধরে আবুল কাশেম নামের তাঁর এক মামাত ভাই তাঁকে উত্ত্যক্ত করছিল। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় কাশেম। গতকাল কৌশলে ডেকে নিয়ে ক্ষুর দিয়ে আঘাত করে পালিয়ে যায় কাশেম।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুব হোসেন জানান, ওই ছাত্রীর কানের নিচে, বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণ হওয়ায় তাঁকে ক্যাজ্যুয়ালটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে আবুল কাশেম তাঁকে উত্ত্যক্ত করে আসছে। বিশেষ প্রয়োজনে ২০০ টাকা ধার চেয়ে শুক্রবার বিকেলে তাঁকে শহরের গাঙ্গিনারপাড়ে ডেকে আনে। ডেকে এনে আবারও বিয়ের প্রস্তাব দেয় কাশেম। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় কাসেম।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী জানান, আহত ছাত্রীকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তিনি আরো জানান, তাঁরা দুজন পরিচিত এবং তাদের মধ্যে হয়তো সম্পর্ক ছিল। মনোমালিন্য হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবুল কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও