বলিউডে অভিষেক হচ্ছে বিশ্ব সুন্দরী মানসীর
২০ জানুয়ারি ২০১৮, ১০:২৩ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1443" align="alignnone" width="650"]
ছবিঃ সংগৃহীত[/caption]
পরিচালক করন জহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অনেক নতুন মুখ। যাদের মধ্যে অনেকেই রীতিমতো তারকা বনে গেছেন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুন ধাওয়ান রয়েছেন রাতারাতি তারকা খ্যাতি পাওয়ার তালিকায়। করনের হাত ধরেই অভিষেকের অপেক্ষায় রয়েছেন সাইফ কন্যা সারা আলী খান ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এবার তাঁর হাত ধরে বলিউড অভিষেকের অপেক্ষায় রয়েছে আরো বড় একটি নাম।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ২০১৭ সালে ভারতের জন্য বিশ্ব সুন্দরীর খেতাব বয়ে আনা মানসী চিল্লারের বলিউড অভিষেক হতে পারে করনের হাত ধরেই। যে ছবির মাধ্যমে তারকা হয়েছেন আলিয়া-বরুন-সিদ্ধার্থ সে ছবির দ্বিতীয় পর্ব, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ দেখা মিলবে মানসীর। ‘মিস ইন্ডিয়ার’ অনুষ্ঠান ও ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০১৭’-এ মানসীর সঙ্গে সাক্ষাৎ হয় করনের। সেখান থেকেই করন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ এর দ্বিতীয় নারী চরিত্র হিসেবে মানসীকে স্থির করেন করন।
[caption id="attachment_1444" align="alignnone" width="647"]
ছবিঃ সংগৃহীত[/caption]
স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর প্রথম পর্বে দুই নায়ক এবং একজন নায়িকা দেখা গেলেও, এবার হচ্ছে তাঁর বিপরীত। দুই নায়িকা ও এক নায়কের রসায়নে নির্মিত হতে যাচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার-২। নায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘বাঘি’ খ্যাত টাইগার শ্রফ। আর প্রথম নায়িকা হিসেবে প্রায় নিশ্চিত করা হয়েছে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের নাম। তবে দ্বিতীয় নারী চরিত্র কে হচ্ছেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে দ্বিতীয় নারী চরিত্রেই দেখা যেতে পারে বর্তমান এই বিশ্ব সুন্দরীকে।
এরই মধ্যে বলিউডের গ্ল্যামার দুনিয়ায় পা রাখার সব প্রস্তুতি সেরে ফেলেছেন মানসী। আলোকচিত্রশিল্পী ডাব্বু রতনীর ২০১৮ সালের ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছেন মানসী। যেখানে তাঁর সঙ্গে আরো রয়েছেন আলিয়া ভাট, ঐশ্বরিয়া রাই বচ্চন, পরিনীতি চোপড়া, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরসহ আরো অনেকে।
ছবিঃ সংগৃহীত[/caption]
পরিচালক করন জহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অনেক নতুন মুখ। যাদের মধ্যে অনেকেই রীতিমতো তারকা বনে গেছেন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুন ধাওয়ান রয়েছেন রাতারাতি তারকা খ্যাতি পাওয়ার তালিকায়। করনের হাত ধরেই অভিষেকের অপেক্ষায় রয়েছেন সাইফ কন্যা সারা আলী খান ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এবার তাঁর হাত ধরে বলিউড অভিষেকের অপেক্ষায় রয়েছে আরো বড় একটি নাম।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ২০১৭ সালে ভারতের জন্য বিশ্ব সুন্দরীর খেতাব বয়ে আনা মানসী চিল্লারের বলিউড অভিষেক হতে পারে করনের হাত ধরেই। যে ছবির মাধ্যমে তারকা হয়েছেন আলিয়া-বরুন-সিদ্ধার্থ সে ছবির দ্বিতীয় পর্ব, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ দেখা মিলবে মানসীর। ‘মিস ইন্ডিয়ার’ অনুষ্ঠান ও ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০১৭’-এ মানসীর সঙ্গে সাক্ষাৎ হয় করনের। সেখান থেকেই করন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ এর দ্বিতীয় নারী চরিত্র হিসেবে মানসীকে স্থির করেন করন।
[caption id="attachment_1444" align="alignnone" width="647"]
ছবিঃ সংগৃহীত[/caption]
স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর প্রথম পর্বে দুই নায়ক এবং একজন নায়িকা দেখা গেলেও, এবার হচ্ছে তাঁর বিপরীত। দুই নায়িকা ও এক নায়কের রসায়নে নির্মিত হতে যাচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার-২। নায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘বাঘি’ খ্যাত টাইগার শ্রফ। আর প্রথম নায়িকা হিসেবে প্রায় নিশ্চিত করা হয়েছে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের নাম। তবে দ্বিতীয় নারী চরিত্র কে হচ্ছেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে দ্বিতীয় নারী চরিত্রেই দেখা যেতে পারে বর্তমান এই বিশ্ব সুন্দরীকে।
এরই মধ্যে বলিউডের গ্ল্যামার দুনিয়ায় পা রাখার সব প্রস্তুতি সেরে ফেলেছেন মানসী। আলোকচিত্রশিল্পী ডাব্বু রতনীর ২০১৮ সালের ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছেন মানসী। যেখানে তাঁর সঙ্গে আরো রয়েছেন আলিয়া ভাট, ঐশ্বরিয়া রাই বচ্চন, পরিনীতি চোপড়া, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরসহ আরো অনেকে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও