বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী
২২ জানুয়ারি ২০১৮, ০৫:৩৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1480" align="alignnone" width="650"]
ছবিঃসংগৃহীত[/caption]
বিএনপি সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি গত নয় বছরেও নির্বাচনকালের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি। ২০১৪ সালে নির্বাচন বানচাল করে তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।’
আজ রোববার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের থলের বিড়াল বেরিয়ে পড়েছে, তাদের লক্ষ্য খুবই পরিষ্কার। গণতন্ত্র উদ্ধারের কথাটি তাদের শুধুই মুখের কথা। আসল কথাটা হলো, গণতন্ত্র উদ্ধারের নামে তাঁরা খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবেন বিএনপি নেতৃবৃন্দ।’
এ সময় ইনু আরো বলেন, ‘গণতন্ত্র উদ্ধারের নামে খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচানোর আন্দোলনও সফল হবে না।’
পরে তথ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
ছবিঃসংগৃহীত[/caption]
বিএনপি সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি গত নয় বছরেও নির্বাচনকালের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি। ২০১৪ সালে নির্বাচন বানচাল করে তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।’
আজ রোববার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের থলের বিড়াল বেরিয়ে পড়েছে, তাদের লক্ষ্য খুবই পরিষ্কার। গণতন্ত্র উদ্ধারের কথাটি তাদের শুধুই মুখের কথা। আসল কথাটা হলো, গণতন্ত্র উদ্ধারের নামে তাঁরা খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবেন বিএনপি নেতৃবৃন্দ।’
এ সময় ইনু আরো বলেন, ‘গণতন্ত্র উদ্ধারের নামে খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচানোর আন্দোলনও সফল হবে না।’
পরে তথ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও