নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
০৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
টাইমস ডেস্ক:
নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকাল ৯ টায় জেলা প্রশাসক প্রাঙ্গনে স্থাপিত বিজয় মঞ্চের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত হয় "দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় " শীর্ষক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাঈম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়-এর সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান।
পলাশ: "দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" এ শ্লোগানকে সামনে রেখে পলাশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার প্রধান ফটকের সামনে পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বরুন চন্দ্র দাস ও সোহরাব হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীগণ অংশ নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি