নরসিংদীতে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত, আহত এক
০৪ মে ২০২৩, ০৪:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে একই গ্রামের ২ যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার দুপর ২ টার দিকে বৃষ্টির সময় উপজেলার লোচনপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। একই সময়ে বেলাব উপজেলায় বজ্রপাতে নিহত হয়েছেন এক গৃহবধূ।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আফরান আহাদ (১৭) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা আহমেদ (২০) এবং বেলাব উপজেলার চরলক্ষীপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম (৪০)।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেরে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদ (১৭) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিমন নামের একজনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপরদিকে জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মাঠে কৃষিকাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ওই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম (৪০)। খবর পেয়ে বেলাব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর