নরসিংদীতে একদিনে আরও ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত
০২ আগস্ট ২০২৩, ০২:০০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এরমধ্যে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গুরোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৪ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে ২ জন ও সরকারি হাসপাতালে ৪৩ জনসহ মোট ৪৫ জন নতুন ডেঙ্গুরোগী রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৯ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪ জন। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, জেলা সদর হাসপাতালে ১৮ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন। হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২৬ জন। প্রতিদিন ডেঙ্গুজ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৪২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি