সাঈদীর পক্ষে ফেসবুক স্ট্যাটাস, নরসিংদীর ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার
১৭ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- মাধবদী থানা শাখার সহসভাপতি সুজন ভূইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট তাদেরকে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, " বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা আদালতের মাধ্যমে প্রমাণিত জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে বেহেস্তের মেহমান, কুরআনের পাখি সহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
জামায়াত নেতার মৃত্যুর পর বহিষ্কৃতরা তাদের নিজেদের ফেসবুক আইডিতে সাঈদীর প্রশংসা করেছেন। ছাত্রলীগের রাজনীতি করে অথচ জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে ছিল। যেহেতু তারা দলের আদর্শ বর্হিভূত কাজ করেছে এবং দলীয় আদর্শে বিশ্বাসী নয়। তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে।"
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা