নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
১৬ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) শামীমা পারভিন এই রায় দেন ৷
নরসিংদী আদালতের সহকারী সরকারী কৌঁসুলি (এপিপি) এম. এ. এন অলিউল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত স্বামীর রাসেল মিয়া(২১) রায়পুরা উপজেলার চড় আড়ালিয়া এলাকার নয়ন মিয়ার ছেলে। এই মামলায় একই এলাকার সৈয়জ উদ্দিনের ছেলে ইয়াসিন মিয়া ও আবু সাঈদ এর স্ত্রী শেফালী বেগমকে খালাস দেয় আদালত।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানা গেছে, স্বামী রাসেল মিয়া ২০১৯ সালের ১ জুলাই স্ত্রী মরিয়ম আক্তারকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা শেষে মরদেহ একই এলাকার খলিল মিয়ার বাড়ির পেছনের ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।
এই ঘটনায় নিহত মরিয়মের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় ৬ জনকে আসামী করে মামলা করলে ৩ দিন পর স্বামী রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে রাসেলসহ তিনজনকে অভিযুক্ত করে এবং বাকি তিনজকে অব্যাহতি দিয়ে আদালতে এই মামলার চার্জশীট প্রদান করে পুলিশ। চলতি বছরের ২৩ জুন আদালতে স্ত্রী হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় স্বামী রাসেল মিয়া।
সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরে স্বামী রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি দুইজনকে খালাসের রায় দেন আদালত।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) এর এপিপি এম. এ. এন অলিউল্লা বলেন, আসামীর জবানবন্দি অনুযায়ী নিহতের সব রকম নমুনা পাওয়া যায়। আদালত আসামি রাসেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বাকি দুই আসামিকে খালাস প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি