নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর মুক্তি দাবী
২৭ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর মুক্তি দাবী করেছেন জেলা ও শিবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার আজ (শুক্রবার) জানান, ২৮ তারিখের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মিথ্যা ও গায়েবী মামলায় মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবিলম্বে মনজুর এলাহীর মুক্তি দাবী করেন।
এছাড়া নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা তাঁতীদলের সভাপতি কাজী সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মুক্তির দাবি করেন।
গত সোমবার (২৩ অক্টোবর ) বিকালে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের সড়কে গাড়ী থেকে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মঙ্গলবার নরসিংদী আদালতে নেওয়া হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বুধবার পূণরায় জামিনের জন্য আবেদন করা হলে আদালত জামিন ও রাষ্ট্র পক্ষের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী হওয়ায় মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়। ঐ মামলার আসামী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি