দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: নরসিংদীর ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা
৩০ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ৫টি আসনে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য পদের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৩ জন। এরমধ্যে ১২ জন স্বতন্ত্র প্রার্থী।
নরসিংদী- ১ (সদর) আসনে মোট প্রার্থী হয়েছেন ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র ৩ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামরুজ্জামান, জাতীয় পার্টির মো: ওমর ফারুক, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো: শাহাজাহান মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো: ইকবাল হোসেন ভুঞা, তৃণমূল বিএনপির মো: জলিল সরকার, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মো: জাকারিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: ছবির মিয়া, জাকের পার্টির মো: আওলাদ হোসেন মোল্লা।
নরসিংদী- ২ (পলাশ) আসনে মোট প্রার্থী ৭ জন। এরমধ্যে স্বতন্ত্র ৪ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আলতামাশ কবির, জাসদের প্রার্থী জায়েদুল কবির, জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম, স্বতন্ত্র সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, স্বতন্ত্র মো: মাসুম বিল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা।
নরসিংদী- ৩ (শিবপুর) আসনে মোট প্রার্থী ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান, ইসলামী ঐক্যজোটের মো: নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো: আফতাব হোসেন, তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ, স্বতন্ত্র প্রার্থী মো: মাসুম মৃধা, বাংলাদেশ সুপ্রীম পার্টির মীরানা জাফরিন চৌধূরী, গণফোরামের মো: মাহফুজুর রহমান।
নরসিংদী- ৪ (মনোহরদী-বেলাব) আসনে মোট প্রার্থী ৬ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বীরু, জাতীয় পার্টির অ্যাডভোকেট কামাল উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন, জাকের পার্টির মো: ফয়সাল মিয়া, বাংলাদেশ কংগ্রেস এর মো: হারুন অর রশিদ।
নরসিংদী- ৫ (রায়পুরা) আসনে মোট প্রার্থী ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধূরী, জাতীয় পার্টির প্রকৌশলী শহিদুল ইসলাম, ইসলামী ঐক্য জোট বাংলাদেশ এর মুফতি আ: কাদের মোল্লা, বিএনএফ এর বিটু মিয়া, জাসদের মাহফুজুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির মমতাজ মহল, জাকের পার্টির বিল্লাল মিয়া, গণফ্রন্টের নাজমুল হক শিকদার, স্বতন্ত্র প্রার্থী মো: সোলেমান খন্দকার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা